-তারিকুল ইসলাম মুকুল
আইসিইউ আর এইচডিইউ মিলিয়ে ২২ দিনের হাসপাতালবাসে আমি ছিলাম অনেকটা ক্লান্ত-বিধ্বস্ত। ২৩ এপ্রিল ফজর নামাজের পর আমি জ্ঞান হারাই। আমার ইলেকট্রোলাইট ইমব্যালান্স হয়ে গিয়েছিল। সাথে নিউমোনিয়া ও ডায়াবেটিস বেড়ে গিয়েছিল। এমনই এক সংকটজনক সময়ে ১৪ মে প্রিয়ভাই সাংবাদিক হারুন জামিল সেলফোনে আমার স্ত্রীকে জানালেন যশোরের কৃতি সাংবাদিক ফখরে আলম ভাই আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
...