কুমিল্লায় জমি নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ৮
সংগৃহীত
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে দশটার দিকে জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে কামাল উদ্দিন (৪৩) ক্রিকেট স্টাম্প দিয়ে আব্দুল মালেকের (৬৫) মাথায় আঘাত করেন। আহত অবস্থায় আব্দুল মালেককে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত সাড়ে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের কৃষ্ণপুর গ্রাম থেকে আটজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কামাল উদ্দিন (৪৩), জয়নুল আবেদিন (৫২), তাহমিনা আক্তার (৩৫), শামসুন্নাহার (৪০), সফুরা খাতুন (৬৫), রোজিনা আক্তার (২২), শাহিদা বেগম (৫৫) ও হাসি (২০)।
সেনাবাহিনীর দ্রুত অভিযানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলেও জানানো হয়েছে।