আরএকে সিরামিকসের একটি উৎপাদন লাইন সাময়িক বন্ধ

আরএকে সিরামিকসের একটি উৎপাদন লাইন সাময়িক বন্ধ

ফাইল ছবি

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ টাইলস উৎপাদনের একটি লাইন (লাইন-৩) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ লাইনের যন্ত্রপাতি মেরামতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

চলতি সপ্তাহের বুধবার (৮ অক্টোবর) থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আরএকে সিরামিকসের লাইন-৩ এ উৎপাদন বন্ধ থাকবে। এ সময়ে কোম্পানির বাকি তিনটি লাইন—লাইন-১, ২ ও ৪ এ স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলবে।

যন্ত্রপাতি মেরামত শেষ হওয়ার পর ৩ নম্বর লাইনে উৎপাদন শুরু হলে কোম্পানির পক্ষ থেকে তা বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।