বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর
ছবি: সংগৃহীত
হানিয়া আমিরের পর বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর। বাংলাদেশের আসার খবর সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন এই পাক তারকা।
বুধবার (৮ অক্টোবর ) নিজের ইন্সটাগ্রাম একটি পোস্টে মীর লেখেন, ‘হে বাংলাদেশ। খুশ শিগগিরই দেখা হচ্ছে।’ মীরের বাংলাদেশ সফর ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মাঝে। তবে কবে ঢাকায় আসবেন তা বিস্তারিতভাবে কিছু জানাননি।
২০১০ সালে হাম টিভির ‘খামোশিয়ান’ ধারাবাহিকে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে কর্মজীবন শুরু হয়। কানাডায় ক্যালগারি ইউনিভার্সিটি পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয়, নির্দেশনা এবং লেখালেখি শুরু করেন।
২০১৭ সালের রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এই কাজের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।
আহাদ রাজা মীর ‘হাম তুম’, ‘এহদ-ই-ওয়াফা’, ‘মীম সে মহব্বত’ এবং ‘রেসিডেন্ট ইভিল’-এর মতো জনপ্রিয় ড্রামা ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’-এ অভিনয় করেছেন। নেটফ্লিক্সের ‘রেসিডেন্ট ইভিল’-এর প্রথম সিজনেও দেখা যায় তাঁকে। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচায়ে হ্যাঁয় সং সামেট লো’ তে অভিনয় কথা রয়েছে।
২০২০ সালে অভিনেত্রী সজল আলি-কে বিয়ে করেন। তবে বেশি দিন টেকেনি তাঁদের সংসার। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়।