ইসির বিরুদ্ধে বৈষম্য ও স্বেচ্ছাচারের অভিযোগ আমজনগণ পার্টির

ইসির বিরুদ্ধে বৈষম্য ও স্বেচ্ছাচারের অভিযোগ আমজনগণ পার্টির

সংগ্রহীত ছবি

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বৈষম্য, স্বেচ্ছাচারিতা ও অদৃশ্য হস্তক্ষেপের অভিযোগ এনেছে বাংলাদেশ আমজনগণ পার্টি। দলটির দাবি, সব আইনগত শর্ত পূরণ ও একাধিক দফা তদন্তে উত্তীর্ণ হওয়ার পরও অযৌক্তিকভাবে তাদের চূড়ান্ত নিবন্ধন সনদ আটকে রাখা হয়েছে, ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

শনিবার (২৭ ডিসেম্বরা) ডিআরইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রতিহিংসামুক্ত, বিকল্প ধারার রাজনীতির স্বপ্ন থেকে বাংলাদেশ আমজনগণ পার্টি গঠনের পরিকল্পনা করি।

 

সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১৭ এপ্রিল দলটি প্রতিষ্ঠা করি এবং আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গত ২২ জুন নির্বাচন কমিশনে দল নিবন্ধনের আবেদন করা হয়।’ রফিকুল আমীন দাবি করেন, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮ অনুযায়ী সব শর্ত পূরণ করে একটি কেন্দ্রীয়, ২৩টি জেলা ও ১০৩টি উপজেলা/থানা পর্যায়ে কার্যালয় ও কমিটি গঠনসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়।