খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া

প্রতিকি ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মিলাদ মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে সুপার মার্কেট চত্বরে জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।