সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: জাহিদ হোসেন
সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীতে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দিবে।
সোমবার (২৬ জানুয়ারি) দিনাজপুরের হাকিমপুরে হিলির ফকিরপাড়া এলাকায় গণসংযোগের সময় দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী ডা.এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
এসময় এ জেড এম জাহিদ হোসেন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রচারণার সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।