কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০/২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেললাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর রেল পুলিশের এস আই জৌতিষচন্দ্র বর্মন জানান, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।