চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
সংগ্রহীত ছবি
রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. আশরাদুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনের এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আশরাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদে।
আশরাদুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা ট্রেন যাত্রী মো. ইউসুফ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জগামী চলন্ত্ম ট্রেনের ছাদ থেকে অসাবধানতাবসত নিচে পড়ে গুরম্নতর আহত হয় আশরাদুল।
তার শরীর রক্তে ভেসে যায়। কেউ এগিয়ে আসছিল না। পরে তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায় মারা যায়। তিনি আরও বলেন, খবর পেয়ে আহরাদুলের বাবা মা ঢাকা মেডিক্যালে এসেছেন।
দুই ভাইয়রে মধ্যে আশরাদুল বড়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে।