বিশ্ব স্বাস্থ্য দিবস
ডা. মুহাম্মদ আব্দুস সবুর
আজ ৭ ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠার পর ১৯৫০ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে আসছে ৭ ই এপ্রিলে, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিন।
এই দিবস পালনের মূল লক্ষ্য সারা বিশ্বের মানবকে প্রভাবিত করে এমন স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবন্ধকতার ব্যাপারে বৈশ্বিক সচেতনা সৃষ্টি করা। প্রতিটি স্বাস্থ্য দিবসেই জরুরী স্বাস্থ্য অগ্রাধিকারকে নিশানা করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বের সবার প্রতি আহ্বান জানানো হয়।
২০২৬ সালের বিষয় বস্তু হচ্ছে স্বাস্থ্যের জন্য সকলে বিজ্ঞানের সাথে ঐক্যবদ্ধ হই। এবারকার বিষয় বস্ত গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যের অসাম্যতা নিরসনে জরুরী ব্যবস্থা গ্রহণ বাসস্থান, সামাজিক বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে প্রত্যেকের অত্যাবশ্যকার স্বাস্থ্য সেবায় অভিগম্যতা নিশ্চিত করন।
এবারকার বিষয়বস্তু সকলের জন্য আরও নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিতকরনের জন্য প্রমান ভিত্তিক গবেষনা, আন্তর্জাতিক সহযোগিতাও বিশ্বস্ত স্বাস্থ্য যোগাযোগের প্রতি অধিক গুরুত্বারোপ করছে।
এবারকার বিষয়বস্তুর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে :
বিজ্ঞানের প্রতি বিশ্বাসের পুন:নির্মান : পৃথিবীব্যাপী স্বাস্থ্যের প্রতিবন্ধকতার মাঝে বৈজ্ঞানিক প্রমান ও জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞের প্রতি নির্ভরতার উপর গুরুত্বারোপ
বৈশ্বিক সহযোগিতা : একই ধরনের স্বাস্থ্য ঝুকির ক্ষেত্রে আন্ত:দেশীয় সহযোগিতা
স্বাস্থ্য অসাম্যতা কমানো : মূল গুরুত্ব হচ্ছে স্বাস্থ্য সেবার অভিগম্যতার ক্ষেত্রে অসাম্যতা দূর করা, আর্থ-সামাজিক অবস্থা ব্যতিরেকে সকলের জন্য অত্যাবশ্যকায় সেবার সহজলভ্যতা নিশ্চিত করন
প্রমান-ভিত্তিক কার্য্যক্রম : স্বাস্থ্য নীতি ও কার্য্যক্রমের ক্ষেত্রে গবেষনা ও উপাও ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ
ডা. মুহাম্মদ আব্দুস সবুর
সম্পাদক: নিউজজোনবিডি ডট কম