সিলেটে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিলেটে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রতিকি ছবি

সিলেট মহানগরী থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার লেখা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বেলা ১টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত ১৩/৩ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে মাহদি আনজুম (১৫) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। 

মাহদি সিলেট ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। মায়ের সাথে সে ওই বাসায় থাকত। 
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্যদিনের মতো রাতের খাবার খেয়ে মাহদি নিজের কক্ষে ঘুমাতে যায়। বেলা ১টা পর্যন্ত সে কক্ষ থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে মাহদির ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মাহদির মরদেহ উদ্ধার করে। এসময় তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে মাহদি স্বেচ্ছামৃত্যুর কথা লিখেছে। 

সিলেট এয়ারপোর্ট থানার ওসি শহিদুর রহমান জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।