জেলায় ডাকাতির সময় আত্রাই উপজেলা থেকে আন্ত:জেলা ডাকাত দলের ১৪ জন সদস্যকে আটক করেছে র্যাব-৫।
ডাকাত
বরগুনায় ডিবি ও সদর থানা পুলিশ সোমবার রাতে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গলাচিপা গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় সিদ্দিকুর রহমান ওরফে রানা (৩০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতির অভিযোগে লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় মাইক্রোবাসসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের কালকিনিতে ডাকাতির সময় দাদন হাওলাদার (৫০) ও সোহরাব হাওলাদার (৪৫) দুজনকে ডাকাত সন্দেহে আটক করেছে এলাকাবাসী।
সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজগামী বাইপাস সড়ক সংলগ্ন বালিয়াডাঙ্গা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের সাথে পুলিশ সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ওই সময় পুলিশের গুলিতে ডাকাত দলের এক সদস্য আহত হয়েছেন। অভিযানে ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৯ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।
বরিশালের হিজলা উপজেলার দুর্গম চরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত মধ্য রাতে ওই উপজেলার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১২ আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সাকিব (১৯) কে গনপিটুনি দিয়ে পুলিশ সোর্পদ করেছে জনতা। শুক্রবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামে এই ঘটনা ঘটে। আটক সাকিব নোয়াগাঁও এলাকার বাবুল মিয়ার ছেলে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। এর আগে, গত ৪ সেপ্টেম্বর ভোর রাতের দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চোর আখ্যা দিয়ে নাসির উদ্দিন মাসুদ (৩৭) নামে আরেক যুবকে পিটিয়ে হত্যা করা হয়।