দুই

সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত : দুই পাইলট নিহত

সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত : দুই পাইলট নিহত

পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি রুশ সামরিক বিমান রোববার সাইবেরিয়ার ইরকুটস্ক নগরীর এক দ্বিতল ভবনের সঙ্গে আঘাত লেগে বিধ্বস্ত হলে দুই পাইলটের প্রাণহানি ঘটেছে। আঞ্চলিক গভর্নর ইগর  কোবজেভ  সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বিমানের দ’ুজন পাইলটই নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের কেউ আহত হননি। 

আন্দামানে লঘুচাপ : দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্দামানে লঘুচাপ : দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা থেকে নিম্নচাপ হতে পারে এবং আগামী মঙ্গলবারের মধ্যে ঘূর্র্ণিঝড়ে পরিণত হয়ে এটা উপকূলে উঠে আসতে পারে। এই প্রক্রিয়াটি থেকে ঝড় হলে এর নাম হবে সিত্রাং। এটি থাইল্যান্ডের দেয়া নাম। সিত্রাং শব্দটি থাইল্যান্ডের মানুষের পদবি হিসেবে ব্যবহার করা হয়।

জয়পুরহাটে নদীতে ডুবে যাওয়া দুই জনের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে নদীতে ডুবে যাওয়া দুই জনের মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিস ডুবুরী দলের অভিযানে  আজ সকালে জয়পুরহাটের ছোট যমুনা নদীতে ডুবে যাওয়া তন্ময় ও সনজিত নামে দুই জনের মরদেহ উদ্ধার কর হয়েছে। । বুধবার দুপুরে পুরানো কালি প্রতিমা বিসর্জন দেওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় তারা।

মেসির দুই গোলে হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা

মেসির দুই গোলে হন্ডুরাসকে হারালো আর্জেন্টিনা

লিওনেল মেসির জোড়া গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার হন্ডুরাসকে ৩-০ ব্যবধানে  পরাজিত করে বিশ্বকাপের প্রস্তুতি ভালই সেড়ে নিয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রাখলো মেসি বাহিনী।

ঢাকার দুই সিটিতে সাড়ে ১২ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা

ঢাকার দুই সিটিতে সাড়ে ১২ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১৩ শতাংশ বাড়িতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এ লার্ভা পাওয়া গেছে ১২ শতাংশ বাড়িতে।

ধর্ষণ করে গাছে ঝোলানো হলো দুই নাবালিকার দেহ

ধর্ষণ করে গাছে ঝোলানো হলো দুই নাবালিকার দেহ

বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকার দেহ গাছে ঝুলতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তাদের ওড়না দিয়েই গাছে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ওই দুই নাবালিকাকে। তার আগে তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুপুরে হাতাহাতি; রাতে রণক্ষেত্র

কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুপুরে হাতাহাতি; রাতে রণক্ষেত্র

কুবি প্রতিনিধি: তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুমার নামাজ শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বঙ্গবন্ধু হল ও নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই জের ধরে মধ্যরাতে দুই হলের নেতাকর্মীরা ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ফের কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

ফের কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

কুবি প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) জুমার নামায শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।