শুনানি

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য মঙ্গলবার (২২ এপ্রিল) কার্যতালিকায় আসবে।

চিন্ময় দাসের জামিন বিষয়ে হাইকোর্টে রুল শুনানি ঈদের পর

চিন্ময় দাসের জামিন বিষয়ে হাইকোর্টে রুল শুনানি ঈদের পর

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ঈদ ও অবকাশকালীন ছুটির পর ঠিক করেছেন হাইকোর্ট।রোববার (২৩ মার্চ) চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেন।

মধ্যরাতে শুনানি, চার আসামি রিমান্ডে

মধ্যরাতে শুনানি, চার আসামি রিমান্ডে

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিদের নিরাপত্তা শঙ্কায় রোববার (৯ মার্চ) দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরে মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধাদের বয়স নিয়ে আপিলের পরবর্তী শুনানি ১২ মার্চ

মুক্তিযোদ্ধাদের বয়স নিয়ে আপিলের পরবর্তী শুনানি ১২ মার্চ

মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম ১২ বছর ছয় মাস নির্ধারণ করে সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের আপিলের পরবর্তী শুনানি ১২ মার্চ। 

খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদকের আপিল শুনানি আজ

খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদকের আপিল শুনানি আজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদকের করা লিভ টু আপিলের ওপর শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দিন ধার্য রয়েছে আজ।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি ফের পেছাল

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি ফের পেছাল

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও ছয় ব্যক্তির করা পৃথক চারটি রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ৮ মে দিন ধার্য করা হয়েছে।রোববার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

প্রাথমিকের ৬৫৩১ জনের নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার

প্রাথমিকের ৬৫৩১ জনের নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগে ছয় হাজার ৫৩১ জনকে নির্বাচন করে প্রকাশিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে অধিদপ্তরের করা আপিল আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি ৩ মার্চ

খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি ৩ মার্চ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের  আপিলের শুনানির জন্য সোমবার (৩ মার্চ) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তীব্র বিরোধিতার মুখে বিইআরসি

গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তীব্র বিরোধিতার মুখে বিইআরসি

গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তীব্র বিরোধিতার মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানি চলাকালে এ কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন এতে অংশ নেওয়া প্রতিনিধিরা।