মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আগামীকালই হতে পারে। তবে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
বিশ্ব
ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভের পর সংঘর্ষের ঘটনায় প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। দিনের বেশির ভাগ সময় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
ইসরাইলে আসন্ন পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন পাঁচ লাখেরও বেশি তরুণ। তবে তাদের বড় একটি অংশের ঝোঁক ডানপন্থি ও কট্টর ডানপন্থি রাজনীতির দিকে।
বিশ্লেষকদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কট্টর ডানপন্থি নেতাদের প্রভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যম এ প্রবণতা জোরালো করেছে।
সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীরা ২০২৫ সালে মানবপাচারকারী চক্রগুলোকে ৩৮৮ থেকে ৫০৯ মিলিয়ন ডলার ( বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ২৯০ কোটি ২২ লাখ টাকা) পর্যন্ত অর্থ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিকল্পার অংশ হিসেবে আরব সাগরে মোতায়েন মার্কিন রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’-এ বিপুল পরিমাণ গোলাবারুদ ও উন্নত ক্ষেপণাস্ত্র মজুত করা হচ্ছে।
সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণের উদ্যোগে আরও শক্তিশালী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
ফ্রান্সে কয়েক দশকের মধ্যে ভয়াবহতম দাঙ্গার এক সপ্তাহ পর আবারও দেশজুড়ে বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার দেশটির বিভিন্ন শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
ভালোবাসার এক সাধারণ আলিঙ্গনেই ভেঙে গেছে চীনের এক নারীর পাঁচটি পাঁজর। ফাটল ধরেছে আরও একটি পাঁজরে। স্বামীর মৃদু আলিঙ্গনে এমন ঘটনা ঘটায় হতবাক হয়ে যান ওই দম্পতি।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেছেন, কোনও পরিস্থিতিতেই মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবে না ইরান।
ভারতের গুজরাট রাজ্যের সুরাটে অবস্থিত বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের (ভিএনএসজিইউ) আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের আত্মহত্যার ঝুঁকি কমাতে বিশেষ ব্যবস্থাসম্পন্ন ৩৮৮টি সিলিং ফ্যান স্থাপন করা হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বছরেরও বেশি সময় আগে ঘোষিত ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ১৪০০ জনেরও বেশি নিহত হয়েছেন।
দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআ। কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানুয়াতু দ্বীপপুঞ্জ এলাকায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ায় রেকর্ড সর্বনিম্ন গ্যাস মজুত নিয়ে শীত মৌসুমে প্রবেশ করছে ইউরোপ।
ফিলিস্তিনি দুই বন্দুকধারীর হামলায় ইসরাইলের দুই সেনা নিহত হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিতে শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী।
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চলতি অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে চলতি মাসে অন্তত ২৮টি জাহাজে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে।