যুক্তরাষ্ট্রে প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক
সংগৃহীত ছবি
বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে তার প্রতিষ্ঠান স্পেসএক্সের দুইটি করে শেয়ার দেওয়া হবে—এর মধ্যে একটি দেবে কোম্পানি এবং একটি দেবেন তিনি ব্যক্তিগতভাবে।
স্পেসএক্সের পক্ষ থেকে শেয়ার আগামী মাসেই হস্তান্তর করা হতে পারে, আর মাস্কের ব্যক্তিগত শেয়ার আগামী বছরের জুনে তার লক-আপ পিরিয়ড শেষ হওয়ার পর দেওয়া হবে। ১৮ বছরের কম বয়সি শিশুদের জন্য তৈরি ‘ট্রাম্প অ্যাকাউন্ট’-এর মাধ্যমে এই শেয়ার দেওয়ার কথা বলা হয়েছে। এজন্য অভিভাবকদের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে।
শেয়ারপ্রতি প্রায় ১২৭ ডলার দর ধরে এই পুরো উদ্যোগের আনুমানিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে প্রায় ৭ থেকে ৭ দশমিক ৩ কোটি শিশু এই বয়সসীমায় রয়েছে। স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েলও লাখ লাখ মার্কিন শিশুকে ব্যক্তিগতভাবে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকও জনকল্যাণে নতুন তহবিল গঠনের ঘোষণা দিয়েছে; প্রতিষ্ঠানটি নিজেদের ৫ শতাংশ শেয়ার ঐ তহবিলে দেবে, যার বর্তমান মূল্য প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার। —বিবিসি