লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু

লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ লুটের টাকা দুবাই-ভারতে পাচার করেছে। কানাডায় বেগম পাড়া বানিয়েছে। সেই লুটের টাকা দিয়ে এখন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও-নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনৈতিক দল, এর জন্মই হচ্ছে সন্ত্রাসের মধ্যে দিয়ে। আওয়ামী লীগের নৈরাজ্য-অরাজকতা বাংলাদেশের মাটিতে আর হতে দেয়া যাবে না। দেড় যুগ ধরে এই আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে-জেলখানায় আটকে রেখেছে। তারা যে ক্ষতি করেছে তা বিশ বছর ক‍েনো ২০০ বছরেও কাটিয়ে ওঠা সম্ভব কি না, আমরা জানা নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে, তার উদাহরণ গোপালগঞ্জ। কিন্তু বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না। বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তা পাহারার ব্যবস্থা করেছি। কারণ আমরা আর নৈরাজ্য-অগ্নিকাণ্ড-অগ্নি সন্ত্রাস হতে দেবো না।