সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিন সুস্বাদু নারকেলের নাড়ু

সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিন সুস্বাদু নারকেলের নাড়ু

ফাইল ছবি

পূজার আনন্দ আর উৎসবের মেজাজ যেন মিষ্টিমুখ ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আর শারদীয় উৎসবের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় নারকেলের নাড়ুর স্থান একদম শীর্ষে।

খুব কম সময়ে ও সহজ উপায়ে ঘরেই কিভাবে বানিয়ে নেবেন চমৎকার স্বাদের এই মুখরোচক নাড়ু, চলুন জেনে নেই।

প্রয়োজনীয় উপকরণ
কুরানো নারকেল: ১টি

মিষ্টি (গুড় বা চিনি): ১ কাপ

সুগন্ধি মসলা: এলাচ ও দারুচিনি (২-৩টি করে)

গুঁড়া দুধ: ২ টেবিল চামচ

মুড়ি: ১ কাপ (হালকা গুঁড়া করা

 

প্রণালি
১। প্রথমে একটি পাত্রে কোরানো নারকেলের সঙ্গে গুড় বা চিনি এবং এলাচ-দারুচিনি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিন। মিশ্রণটি সেট হওয়ার জন্য প্রায় এক ঘণ্টা ঢেকে রেখে দিন।

২। এবার চুলায় হালকা আঁচে পাত্রটি বসিয়ে নারকেলের মিশ্রণটি দিতে হবে। অনবরত নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। নারকেল থেকে আঠালো ও পাক ধরা ভাব না আসা পর্যন্ত নাড়তে হবে।

৩। মিশ্রণটি আঠালো হয়ে এলে তার মধ্যে গুঁড়া দুধ এবং গুঁড়া করা মুড়ি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। এতে নাড়ুর টেক্সচার ও স্বাদ অনেক সুন্দর হয়।

৪। মিশ্রণটি নামিয়ে সামান্য ঠাণ্ডা হতে দিন (যাতে হাতে ধরা যায়)।

এরপর হাতের তালুতে সামান্য ঘি বা তেল মেখে অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল নাড়ুর আকার দিন। সবশেষে তৈরি করা নাড়ুগুলো ওপর থেকে গুঁড়া মুড়িতে গড়িয়ে নিয়ে আকর্ষণীয় পাত্রে সাজিয়ে পরিবেশন করুন।