ঢামেক হাসপাতালের নতুন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

ঢামেক হাসপাতালের নতুন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিকি ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন বিল্ডিং থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় বা কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৩ বছর।

মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে মেডিসিন বিভাগে ৬০২ নম্বরের বারান্দায় মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে ওই ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

ওয়ার্ড মাস্টার রিয়াজ বলেন, যুবকটিকে কে বা কারা ৬০২ নম্বর ওয়ার্ডে রেখে গেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিনা, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে দেখে ভবঘুরে মনে হচ্ছে।