মতিঝিলে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৮

মতিঝিলে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৮

প্রতীকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিলের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানার ১২ জন, পল্টন থানার ১৪ জন, সবুজবাগ থানার আটজন, খিলগাঁও থানার ১৪ জন, রামপুরা থানার ১২ জন, শাহজাহানপুর থানার ১৩ জন এবং মুগদা থানার পাঁচজন রয়েছেন।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।