‘প্রেমে পড়া বারণ’, উষ্ণতা ছড়িয়ে জয়ার রহস্যময় বার্তা!
ছবি সংগৃহীত।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্তের ছবি ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার উষ্ণতা ছড়ানো চারটি ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন ছোট্ট একটি বাক্য।
যা সেইসব ছবিকে আরও রহস্যময় করে তুলেছে। জয়া লিখেছেন ‘প্রেমে পড়া বারণ’।
জয়ার এই ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। কী ভেবে এমন কথা লিখলেন অভিনেত্রী? তার ছবির সঙ্গে মানানসই এই পঙ্ক্তি কি নিছকই মনের ভাব প্রকাশ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া আহসানের উপস্থিতি মানেই ভক্তদের বাড়তি আগ্রহ। কখনো স্নিগ্ধ সাজে, কখনো সাবলীল অভিব্যক্তিতে, আবার কখনো কাব্যিক ক্যাপশনে নিজের ভিন্ন ভিন্ন মুহূর্ত তুলে ধরেন তিনি। তার ছবিতে সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্বের ছাপও খুঁজে পান অনুরাগীরা।
দীর্ঘ অভিনয়জীবনে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দুই বাংলার দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব, পোশাক ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো।
এবার চারটি ছবি আর ‘প্রেমে পড়া বারণ’ ক্যাপশন দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।