নওগাঁয় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ

নওগাঁয় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ

সংগৃহীত

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় আজ ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি বরাদ্দের আওতায় গ্রাম পুলিশ সদস্যদের (দফাদার ও মহল্লাদার) মধ্যে নতুন সাইকেল বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল এসব বাইসাইকেল বিতরণ করেন।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি'র সভাপতিত্বে আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বদলগাছী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের মোট ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যকে একটি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়।