পাবনা প্রতিনিধি: দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমা লের জেলাসমূহে জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন। ক্রমবর্ধমান কয়েক সপ্তাহ ধরে করোনা থাবায় আক্রান্তের সংখ্যা অস্বাভাবিতভাবে বাড়তে থাকায় বিশেষ করে অন্তত খুলনা ও রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে মডিকেল অক্সিজেনের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে।
শিরোনাম
- শ্রীমঙ্গলে তাপমাত্রা সাড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে
- * * * *
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- * * * *
- টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় এনজোর সেই ফাউল!
- * * * *
- শাহ আমানত বিমানবন্দরে ক্যাবলসহ আটক যুবকের ৬ মাসের জেল
- * * * *
- ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর
- * * * *
অক্সিজেন সংকট
খুলনা অঞ্চলে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে অক্সিজেন সিলিন্ডারের সংকটও মারাত্মক আকার ধারণ করেছে। ফলে সময় মতো অক্সিজেন না পেয়ে অনেকে মারা যাচ্ছে বলে করোনা আক্রান্তদের স্বজনরা অভিযোগ করছে। আর এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যেও স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠছে।
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সংকটের কারণে ৭ জন রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যায় ৭টার পর এই ঘটনা ঘটে। ফলে অক্সিজেনের অভাবে তারা মারা গেছেন বলে একাধিক রোগীর স্বজনের অভিযোগ।