জাতিসংঘ জানিয়েছে যে, ইয়েমেনে অপহৃত সংস্থাটির পাঁচজন কর্মীকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর খবরে বলা হচ্ছে, গত শুক্রবার ইয়েমেন থেকে ৫ জন জাতিসংঘ কর্মীকে অপহরণের ঘটনা ঘটে, যার জন্য ইসলামী জঙ্গিগোষ্ঠী আল কায়েদা দায়ী বলে উল্লেখ করে অন্তত একটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম।
অপহরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমানকে অপহরণের চেষ্টা করেছে কতিপয় অজ্ঞাত ব্যক্তি। গত ১৩ অক্টোবর রাত সোয়া ৯টায় নগরীর পুলিশলাইনস্থ রাজ্জাক প্লাজার লিফটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোমানের মা নাজমা বেগম বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বন্দুকযুদ্ধে চার অপহরণকারী নিহত হওয়ার পর তাদের লাশ ক্রেনে ঝুলিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করেছে তালেবান। শনিবার চারজনের লাশ শহরের গুরুত্বপূর্ণ চারটি স্কয়ারে ঝুলিয়ে রাখা হয় বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার রংপুর সিআইডির এএসআই ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সিআইডির এএসপিসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
রংপুর থেকে দিনাজপুরের চিড়িরবন্দর উপজেলায় গিয়ে এক বাড়ী থেকে দুজনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িত থাকার অভিযোগে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) তিনজন সদস্যকে আটক করে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
সশস্ত্র অপরাধী চক্র নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রাম লুট, গবাধি পশু চুরি এবং মুক্তিপণ আদায় করতে প্রায়শই হামলা চালায়। তবে এ বছরের শুরু থেকে তারা বিভিন্ন স্কুল ও কলেজ লক্ষ্য করে হামলা ও অপহরণ চালানো অনেক বাড়িয়ে দিয়েছে।
নিজার প্রদেশের একটি মাদ্রাসা থেকে বন্দুকধারীরা অনেক শিক্ষার্থীকে অপহরণ করেছে। সম্প্রতি দেশটিতে স্কুলে হওয়া হামলাগুলোর মধ্যে এটা সর্বশেষ ঘটনা। নাইজেরিয়ার কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে।
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার তদন্ত এ বার অন্যদিকে মোড় নিলো। তাকে নাকি অপহরণ করা হয়েছিল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার আইনজীবী মাতিয়াস মোর্লা।
পাবনা পুলিশ দু’অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত ইউপি সদস্য কোবাদ আলী ব্যাপারী (৫৩) কে উদ্ধার করেছে।