মাগুরায় শ্রীপুরে নিজ বাড়ি থেকে রাব্বি মন্ডল (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
অভিযোগে
কক্সবাজারের উখিয়ায় বসতবাড়িতে হামলা করে এক যুবককে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অভিযোগে মো. শাহ আলম খান নামে একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির মূল দিবা শাখার (বাংলা ভার্সন) প্রধান।
গাজীপুরের কালিয়াকৈরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে সোহেল মিয়াকে (২৭) আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগজ্ঞ উপজেলার কুগারিয়া এলাকার নিহতের শালিকার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
নির্বাচনী প্রচারণার সময় চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালা ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দারের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।
ভিয়েতনামের উপ-বাণিজ্যমন্ত্রী ডো থাং হাইকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির নিরাপত্তামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঝালকাঠির রাজাপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন নাইম (২৩) নামের এক যুবক।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহকে শোকজ করা হয়েছে।