তথ্য অধিকার আইনের (আরটিআই) প্রয়োগ বাধাগ্রস্ত করে তথ্য সরবরাহ না করায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং তাদের এই জরিমানার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
আইন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থানরত বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের দ্রুত হল ছাড়ার নির্দেশনাটিকে ‘বৈষম্যমূলক বিধান’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও হল প্রভোস্টের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি পাণ্ডুলিপি বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকায় (১০ কোটি ৭০ লাখ রুপি) বিক্রি হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর চীনের বৃহত্তম শহর ও বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ে এক নিলামে বিক্রি হয়েছে পাণ্ডুলিপিটি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের একদফা দাবিতে পদযাত্রা করেছেন গাজীপুরের আইনজীবীরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে।
তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করতে তথ্য কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দিতে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে।
আইনসভাগুলিতে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করতে সংববিধান সংশোধন করছে ভারত। বুধবার এই সংক্রান্ত বিলটি নিম্ন-কক্ষ লোকসভায় মাত্র দু‘জনের বিরোধিতায় বৃহস্পতিবার অনেক রাতে উচ্চ-কক্ষ রাজ্যসভায় পাশ হয়েছে কোনো বিরোধিতা ছাড়াই। তবে কবে থেকে এই আইন চালু হবে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে।
সাইবার সিকিউরিটি আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের আবশ্যকতা পুনর্ব্যক্ত করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে আসলেই এব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।