গুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
আওয়ামী লীগ নেতা
কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দুইটার দিকে এনায়েত বাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃস্থানীয় সদস্য ও যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তাকে গ্রেপ্তার করেছে এসআরবি-১।
গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় মজিবর রহমান মজি (৪০) নামে এক আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে শেষ রক্ষা হলো না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারের (৪৬)।
নেত্রকোনার মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক লিটন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারিপরোয়ানাভুক্ত আসামি লিটনকে গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের নওহাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধার সাদুল্লাপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসানুল কবির।
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।