আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন করবেন এ বইমেলা। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পড় বই, গড় দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
আজ
দেশের জাতীয় দৈনিক, চ্যানেল, অনলাইন নিউজ পোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালস্টিস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি বরাবরের মত এবারও আয়োজন করতে যাচ্ছে সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড।
দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে রাজশাহী সেজেছে নতুন সাজে। নেতাদের ব্যানার-ফেস্টুন ও তোরণে ভরে গেছে পুরো শহর। কর্ণফুলী টানেল এবং নৌকার আদলে সাজানো হয়েছে মঞ্চ। এই জনসভা থেকে আগামী নির্বাচনের জন্য ভোট চাইবেন প্রধানমন্ত্রী।
তিন দিনের সফরে ভারত পৌঁছেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি। কৃষি, ডিজিটাল ডোমেইন ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দিতে গতকাল মঙ্গলবার দেশটিতে সফরে যান তিনি
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল, প্রতিকেজি ৬০ টাকায় চিনি ও ৭০ টাকায় মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে মসুর ডাল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
দীর্ঘ প্রায় চার মাস বিদেশে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ রোববার।খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।
দেশের ৫০টি জেলায় ১০০ মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব মহাসড়কের উন্নয়ন এরই মধ্যে শেষ করা হয়েছে।
নিজ বাড়িতে বসেই কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজ দেশের খেলা দখবেন বলে জানিয়েছেন আজেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।