প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যানবাহন চলাচলের জন্য বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উন্মুক্ত করবেন যা রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে।
আজ
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে আজ বুধবার। এজন্য সরকারি কর্ম কমিশনে এক জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে ফল প্রকাশিত হবে।
রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আগামী ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন। আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট হবে এটি।
আজ (৫ জুন)বিশ্ব পরিবেশ দিবস । ১৯৭২ সাল থেকে প্রতি বছর বিশ্বের একশটিরও বেশি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্যে কলা অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।।
রাজধানীসহ এর আশপাশ এলাকায় বৃহস্পতিবার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯ মিলিমিটার।
বাংলাদেশের একটি জনপ্রিয় আম ফজলির ভৈাগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশের পাশাপাশি দুটি জেলা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সেই দাবি নিয়ে আজ মঙ্গলবার পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরে শুনানি হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের এমপি হাজী মোহাম্মদ সেলিমের আজ রোববার বিকেলে আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে।