বরিশাল বিমানবন্দরের রানওয়েতে ঘাস কাটার আড়ালে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার সময় বাধা দেওয়ায় এক আনসার সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আনসার সদস্য
গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে আরো এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম তারা মিয়া (৫০)।
তিনি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা এবং নছিম উদ্দিনের ছেলে। এ নিয়ে দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে সাদুল্লাপুরে এক নারীসহ দুই আনসার সদস্যের মৃত্যু হলো।
গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন পারভীন বেগম (৪৫) নামে এক নারী আনসার সদস্য। ছুটি নিয়ে বাড়ি ফেরার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে লাইনে পাহারত রূপচান (৫০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।
নওগাঁর রাণীনগরে রেললাইনে আত্মহত্যা করতে যাওয়া মানসিক প্রতিবন্ধী যুবক বারিক প্রামাণিকের (৪০) প্রাণ বাঁচিয়েছেন রেলওয়ের দুই আনসার সদস্য।
বগুড়ায় পূজামণ্ডপের দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে আশা রানী মোহন্ত (২৮) নামে এক নারী আনসার সদস্য খুন হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) রাতে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল এলাকায় এঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের মির্জাপুর লৌহজং নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে এক আনসার সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার (২২ অক্টোবর) ভোরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপে ডিউটি শেষে ডিঙি নৌকায় নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনার মদনে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক শিহাব উদ্দিন খান (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মাহবুবুর রহমান কেষ্ট (৫০) নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জের ঘিওরে সহকর্মীর হাতে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন । শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মোঃ শাহীন নামে (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
যশোর প্রতিনিধি:যশোরের অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কের আলী পুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আনসার সদস্য নিহত হয়েছেন