পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। আমাকে মুখ্যমন্ত্রী রাখতে ভোট দিন। আমার কাছে প্রতিটা ভোট দামি।’ বুধবার নির্বাচনী প্রচারে বেরিয়ে এক সভায় বক্তব্য রাখার সময়ে এই মন্তব্য করেন তিনি।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
আম
বিশ্ব পরাশক্তি চীন ও আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশলগত প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরণ আইনে বিচারাধীন পৃথক মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান এবং বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
ইরান থেকে তেল আমদানি করায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। গত শুক্রবার নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে আরব নিউজের প্রতিবেদনে জানা গেছে।
আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কে টানাপড়েনের জের ধরে ওই দুই দেশ থেকে নিজের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ফ্রান্স। ফ্রান্স ২৪ নিউজ চ্যানেল জানিয়েছে, ‘পরামর্শ করার জন্য’ দুই রাষ্ট্রদূতকে প্যারিসে তলব করা হয়েছে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ই-কমার্স জায়ান্ট আমাজান ও তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ স্থানীয় কোম্পানি গুগল বৃহস্পতিবার সরকারের কোষাগারে ৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৪৬০ কোটি টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রদান করেছে। চলতি মাসের ভ্যাটের রিটার্ন দিয়ে তারা এই টাকা জমা দিল।
রোববার রাতে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। কিন্তু ভিসা জটিলতার কারণে ওইদিন মুস্তাফিজ ঢাকা ছাড়তে পারেননি ।
আমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন সি,আয়রন,ক্যালসিয়াম আর আঁশ আছে,যেগুলো শরীরের জন্য খুব দরকারি। হজমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন। আজ শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আফগানিস্তানে তালেবানের পক্ষ থেকে ঘোষিত অন্তর্বর্তী সরকার আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে। তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।