সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি বড় ধরনের ককটেল পাওয়া গেছে।
আশুলিয়া
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার সকাল থেকে রাজধানীর মিরপুরে, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা।
আশুলিয়ায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. জামাল উদ্দিন (৩৯) নামের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ১২ থেকে ১৭টি গোডাউন ও দোকান এবং পাশের কয়েকটি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো গুদামটি পুড়ে যায়।
ঢাকার আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে এই অবরোধ চলবে আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত। অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাটে টায়ারে অগ্নিসংযোগসহ বিক্ষোভ করেছে থানা ছাত্রদলের নেতা-কর্মীরা।
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। মঙ্গলবার সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে।