নোয়াখালী সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ১৩ মামলার পলাতক আসামি মামুনুর রশিদ প্রকাশ জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে।
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
আসামি গ্রেফতার
রংপুর জেলা পুলিশ গত মার্চ মাসে ৩টি হত্যা মামলার ৬ জন আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৯৮৪ জন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের পরে হত্যা মামলায় আমৃত্যু দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে তাকে রংপুরর নগরীর সিও বাজার এলকা থেকে গ্রেফতার করা হয়
মেহেরপুরে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারদের নামপরিচয় জানা যায়নি।
দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
প্রায় ১১ বছর পর পালিয়ে থাকার পর বরিশালে মোটরসাইকেল চালক হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রাকিব হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বেনাপোল থেকে কাপড় ব্যবসায়ী এক নারী পাওনা টাকা নিতে বরিশাল এসে ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার একমাস পর করা মামলায় প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহে মাদক মামলায় মো. হাবিবুর রহমান হাবিব ওরফে হাবেল নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আটক হওয়া হাবিব গৌরীপুর উপজেলার কুল্লা গ্রামের বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে।
খুলনা লবনচরা থানাধীন রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার(২০নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম- রাজু শেখকে (২৪)।সে নগরীর লবনচরা এলাকার বাসিন্দা।
রাজধানীতে বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) কে ১০ বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২।