আ.লীগ
আগামী শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে।
যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদকের সঙ্গে সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। পঁচাত্তরের বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে দল গঠন করা হয়েছিল সেটা একদল নয়, সেটা ছিল জাতীয় দল। সব দলের সমন্বয়ে ওটা ছিল জাতীয় দল৷
আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৯ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দলীয় সংসদ সদস্য হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেয়া হয়নি।’
পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া পৌর এলাকার সানিলা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের বাড়িতে আগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
মুন্সিগঞ্জ সদর উপজেলার আলু উত্তোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক জুয়েল ফকির নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা: মুরাদ হাসানকে এবার জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদে ছিলেন।