ঝিনাইদহ সদরের বিষয়খালী বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ইদ
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। এসময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।
গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল হয়েছেন ঝিনাইদহের কৃষকরা। বর্তমান উচ্চমূল্যের বাজারে পেঁয়াজ উঠাতে পেরে খুশি কৃষকরা।
ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। হাইভোল্টেজ এ ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টস জিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কিউইরা প্রথমে ব্যাটিংয়ে নামবে।
বিএনপি ও সমমনা দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধে ঝিনাইদহে তেমন কোন প্রভাব পড়েনি। শুধুমাত্র স্থানীয় ও দূরপাল্লার বাস চলাচল ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া স্বাভাবিক রয়েছে জনজীবন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাবার লক্ষ্যে এবার মুখোমুখি শক্তিশালী দুই দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
৩৫ বছর ধরে ১ টাকায় সিঙ্গাড়া বিক্রি করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের মোশাররফ হোসেন। তার সিঙ্গাড়ার দাম কম ও সুস্বাদু হওয়ার ফলে জেলার সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসে এই সিঙ্গাড়া খেতে। ত্রিবেণী বাজারে কথা হয় তার সঙ্গে।
ঝিনাইদহে জমিলা খাতুন উজোলা (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামে নিজ বাড়ির নলকূপের পাশে তাকে হত্যা করা হয়।