জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড। ইরানের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে হ্যারি কেইনের দল। বিশ্বকাপে শুভ সূচনা করেছে থ্রি লায়ন্স বাহিনী। গোটা ম্যাচজুড়ে ছিল ইংলিশদেরই আধিপত্য। এই দিন জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। এ জয়ে শেষ ষোলতে উঠার পথ সহজ হয়ে গেল ইংল্যান্ডের সামনে।
ইরানে
ইরানে বিক্ষোভ শুরুর পর এই প্রথম একজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রায় দু’মাস ধরে চলা বিক্ষোভের মধ্যেই রোববার এ মৃত্যুদন্ড ঘোষিত হলো।
ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) শনিবার জানিয়েছে, পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে ইরানের নিরাপত্তা বাহিনী অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে।
ইরান শিয়াদের একটি মাজারে ভয়াবহ হামলার অভিযোগে ২৬ বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে। ইসলামি স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।
ইরানে শিয়াদের একটি ধর্মীয় স্থাপনায় বোমা হামলা হয়েছে। এতে করে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।
ইরান থেকে তুরস্কে গ্যাস রফতানির পরিমাণ বাড়ানোর জন্য দু’দেশের মধ্যে একটি নতুন পাইপলাইন স্থাপনের ব্যাপারে আলোচনা করেছে তেহরান ও আঙ্কারা। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’ এ খবর জানিয়ে বলেছে, পাইপলাইন স্থাপনের ব্যাপারে আঙ্কারায় দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, বিস্ফোরণের ক্ষমতাবাহী ইরানের ড্রোন রাশিয়ার কাছে সরবরাহ করার মানে হচ্ছে জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন।
ইরানের ইভিন কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এবং কারাগারের ভেতরে গোলাগুলির শব্দও শোনা যাচ্ছে। এতে আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) এক সিনিয়র কমান্ডার শুক্রবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সরকারবিরোধী বন্দুকধারীদের সাথে সংঘর্ষে তিনি প্রাণ হারান।
ইরানে বিক্ষোভ দমনে চালানো কর্তৃপক্ষের ব্যাপক অভিযানে অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এনজিও সোমবার এ কথা জানিয়েছে।