ইসরায়েলের আসকেলন শহরকে লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে আসকেলন থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয় তারা।
শিরোনাম
ইসরায়েলি হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কে মিসাইল হামলা চালিয়ে ৪ সেনাকে হত্যা করেছে ইসরায়েল। নিহত চারজনই সিরিয়ার সেনা বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও চারজন। এছাড়া গভীর রাতে চালানো এই হামলায় দামেস্কের অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত এই হামলায় ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।