চাঁদপুরের ফরিদগঞ্জে ভাড়া বাসায় ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্বামীসহ পুলিশের হাতে আটক হয়েছেন ফাতেমা আক্তার প্রিয়া (২৫) নামে এক নারী।
ইয়াবা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ফেনীতে ৪০০টি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার মামলায় মোতাহের হোসেন সুমন নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সুনামগঞ্জে এসআরবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল নামের এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ মনির আহম্মেদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীতে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ১১ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
মুন্সীগঞ্জের টেঙ্গরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার টেঙ্গর এলাকায় তার মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত। তার বাড়ি গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতি ইউনিয়নের শিবপুর এলাকার শেখ বাড়িতে। তিনি মৃত আব্দুর রকিব শেখের ছেলে। বর্তমানে খুলনা সদর থানার বাগমারা মেইন রোড এলাকায় বসবাস করেন।