গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে কার্টুনভর্তি ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
উদ্ধার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তরপাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
খাগড়াছড়িতে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে ৩২ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ২২৬২/২৬-এস এলাকা দিয়ে অবৈধ বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের তথ্য পেয়ে বিজিবি অভিযান চালায়।
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ভাসমান বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বান্দরবানে খরস্রোতা সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে নিখোঁজের দুদিন পর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আলম (৫২)। বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় সাঙ্গু নদীর পাইনছড়া মুখ এলাকায় লাশটি পাওয়া গেছে।
বরিশাল নগরের একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরের ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম সড়কের একটি বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমতলা এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
কুষ্টিয়ার খোকসায় চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাওড় নদীর ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।