রাজশাহীতে উপশহর প্রাইমারি স্কুল ভোটকেন্দ্রের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের খড়ের স্তুপের ভেতর থেকে অবিস্ফোরিত ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
খুলনায় অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীল রাতে মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরা পশ্চিমপাড়া খুলনা–মোলা নতুন রেল লাইনের পূর্ব পাশে সরিষা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার হয়।
রাজধানীর ধানমন্ডি এলাকায় আবাসিক ফ্ল্যাট থেকে মডেল তানজিম তাসনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে আম্বিয়া খাতুন (৫৭) নামে এক অবিবাহিত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম আমতলী বাজার এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে শুক্রবার দুপুরে এক ব্যক্তির গলিত (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি বাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকালে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার শ্যামবাগাত এলাকার মুরারী নাথের বাঁশ বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সুন্দরবন থেকে শিকার করা হরিণসহ ছয় বস্তা ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বনবিভাগ। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের টেকের খাল এলাকা থেকে এসব ফাঁদসহ শিকারকৃত মৃত হরিণটি উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।