নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো.শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
উদ্ধার
রাশিয়ায় বিমান দূর্ঘটনা নিহত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনসহ ১০ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন একটি অটো রাইস মিলের ডায়ারের নিচ থেকে লিটন (৩০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামের সেতু এগ্রো ইন্ডাস্ট্রি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে রুবেল মন্ডল ওরফে মনো (২৩) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল্লাহ আল মামুন (৩৬) নামে নর্দার্ন ইউনিভার্সিটির এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পরে বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল উপশহরের গোবিন্দপুর ২০ নম্বর সেক্টরের একটি ঝোপের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পটুয়াখালীর বাউফলে নিজ কৃষি জমি থেকে রাম জীবন সিকদার (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টানা ১২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৯০০ ফুট উচ্চতায় ক্যাবল কারের তার ছিঁড়ে ঝুলতে থাকা ৬ শিশুসহ মোট আটজনের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পাতিলা গ্রাম থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি এ তথ্য জানায়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।