সারাদেশে কোভিড-১৯ টিকা নিরাপদে ও সহজে পরিবহনের জন্য কোল্ড-চেইন ব্যবস্থা-সমৃদ্ধ বিশেষায়িত ১৮টি ট্রাক উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইউএসএআইডি স্থানীয় বাজার থেকে চারটি ট্রাক ক্রয় করেছে এবং আরো ১৪টি ট্রাক আগামী মাসগুলোতে ঢাকায় এসে পৌঁছাবে।
উপহার
করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সাথে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।
সৌদি আরব ও পোল্যান্ড উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা দিচ্ছে বাংলাদেশকে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ১৫টি ঘোড়া উপহার স্বরুপ পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার বেলা ১০ টার সময় ঘোড়াগুলি ভারতীয় সেনাবাহিনীর ৬টি গাড়িতে করে আনা হয় বেনাপোল- পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে।
ট্রেনের শিশু যাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।
স্ত্রীর প্রতি ভালবাসা দেখিয়ে নজর কাড়লেন বসনিয়ার এক ব্যক্তি। ৭২ বছর বয়সী ওই ব্যক্তি স্ত্রীর জন্য বানিয়েছেন এক বাড়ি। সেই বাড়ির বৈশিষ্ট্যই অবাক করেছে বিশ্বকে।
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে উপহার হিসেবে দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া।
রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু এ ঘোষণা দেন।
বাংলাদেশকে দুই লাখ ১ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ। বুধবার মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে এ উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
আজ ৫ সেপ্টেম্বর। সময়ের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন ইমরান।
যশোর প্রতিনিধি:ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরও ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।