বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘অনেক হয়েছে আন্দোলন, এবার ঘরে ফিরে যান। আন্দোলনের নামে যদি দেশে অরাজকতা করতে চান, তবে আপনাদের বিগত বছরের মতো প্রতিহত করা হবে। কোনো নাশকতাকারীকে আর ছাড় দেওয়া হবে না।’
এবার
সম্প্রতি পিঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। দেশটির কর্তৃপক্ষের দাবি, অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের পাগলা মসজিদের আটটি দানবাক্স থেকে এবার পাওয়া গেল পাঁচ কোটি ৭৮ লাখ নয় হাজার ৩২৫ টাকা। এটিই মসজিদের ইতিহাসে দানবাক্স থেকে পাওয়া সর্বোচ্চ পরিমাণ টাকা।
ইউরোপীয় দেশ সুইডেনে একের পর এক মুসলিমদের পবিত্র কোরআন শরীফ পোড়ানো হচ্ছে বার বার। আদালতের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় এই কাজ চলছে। তবে আদালত যেনো অনুমতি না দেন সে ব্যাপারে আইন পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হুমকিদাতা হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কিছুদিন আগেই প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন বাংলাদেশের আম্পায়াররা। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আম্পায়ারিং করেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচেও টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন ৪৮ বছর বয়সী এই আম্পায়ার।
কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটি চুরি হয়।
শ্রম আদালতের মামলা বাতিল চেয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) চেম্বার আদালতে আবেদন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে সরকারি ডিভাইসে চীনা মেসেজিং অ্যাপ ‘উইচ্যাট’ নিষিদ্ধ করার সুপারিশ করেছেন।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে এবার পর্তুগালে। বক্স অফিস হিট করা প্রিয়তমা মুক্তি পাচ্ছে দেশটিতে।