এমপিও

ছয় হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন

ছয় হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন

নতুন নিয়োগ পাওয়া দেশের বিভিন্ন বেসরকারি স্কুল এবং কলেজের প্রায় ছয় হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটি।

এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারী

এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারী

বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৬ হাজার ৫১৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ১০ হাজার ৩৭ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ২১৮ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।

১৫২ প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদনের সুযোগ প্রদানে নির্দেশ হাইকোর্টের

১৫২ প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদনের সুযোগ প্রদানে নির্দেশ হাইকোর্টের

দেশের বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত ১৫২ জন প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদনের সুযোগ প্রদানে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটে ইতোপূর্বে দেয়া রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি কাশেফা হোসেন এবং বিচারপতি কাজী জিনাত হক-এর সমন্বয় গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।

এমপিওভুক্ত হলো নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হলো নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন করে সারা দেশের দুই হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এমপিওভুক্ত হচ্ছেন ৭৭০ ডিগ্রি তৃতীয় শিক্ষক

এমপিওভুক্ত হচ্ছেন ৭৭০ ডিগ্রি তৃতীয় শিক্ষক

৭৭০ জন ডিগ্রি তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করা হচ্ছে। তাদেরকে এমপিওভুক্ত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে আঞ্চলিক উপ-পরিচালকদের এ নির্দেশনা দেয়া হয়েছে।

যশোরে  ননএমপিও অনার্স- মাস্টার্স শিক্ষকদেরকে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

যশোরে ননএমপিও অনার্স- মাস্টার্স শিক্ষকদেরকে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

ননএমপিও অনার্স- মাস্টার্স শিক্ষকদেরকে এমপিও ভুক্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাস,যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা।

মাদরাসা ও কারিগরি এর এমপিওভুক্তির আবেদন শুরু হচ্ছে ১০ অক্টোবর

মাদরাসা ও কারিগরি এর এমপিওভুক্তির আবেদন শুরু হচ্ছে ১০ অক্টোবর

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি ও মাদরাসা) এমপিওভুক্ত করণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১০ অক্টোবর। অনলাইনে এই আবেদন কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। 

১০ অক্টোবর থেকে স্কুল-কলেজ এমপিওভুক্তির নতুন আবেদন

১০ অক্টোবর থেকে স্কুল-কলেজ এমপিওভুক্তির নতুন আবেদন

দুই বছর পর আবারো বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করতে যাচ্ছে সরকার। এ জন্য আগামী ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।