ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন থেকে দুর্বৃত্তদের রেখে যাওয়া দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ভবনের নিচতলার ১১০৬ নাম্বার কক্ষের ওয়াশরুম থেকে এসব ককটেল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি।
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
ককটেল
বিএনপি সহ বিরোধী দলের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন আজ ৫ নভেম্বর রবিবার উত্তরায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ হাসানকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধের প্রথম দিন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায় পৃথক দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে এসব ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে।
গাইবান্ধার ফুলছড়িতে একটি মাদরাসার মাঠ থেকে আটটি ককটেল, ছয়টি পেট্রলবোমা ও বস্তাভর্তি লাঠি উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে নিউ মার্কেট এলাকার পাশের নিহারিকা ভবনের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে মগবাজারের দিলু রোডে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর শহরে একের পর এক মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি জুয়েলারি দোকানে হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় শহরের ইটের পুল এলাকায় দুর্বত্তদের ব্যবহৃত পিকআপ ভ্যান চাপায় জবিউল্যাহ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ৫০নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট হোসেন আহত হয়েছেন।