প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্ট নাগরিকের সঙ্গে প্রথম ধাপের বৈঠকে বসেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। এ সভায় ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হয়েছেন ১৪ জন।
কমিটি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে গঠিত সার্চ কমিটি আজ শনিবার ২০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসবে।
নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির দ্বিতীয় বৈঠক বসছে আজ মঙ্গলবার বিকেলে । বৈঠকে নাম পাওয়ার বিষয় নিয়ে করণীয় ঠিক করতে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটির কাছে কারো নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
নতুন আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।
১৩তম নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটির প্রথম বৈঠক আজ। সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান এই বৈঠকের আহ্বান করেন।
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, রাষ্ট্রপতি যে দায়িত্ব দিয়েছেন সংবিধান ও আইন অনুযায়ি সে দায়িত্ব পালন করবো।
নির্বাচন কমিশন গঠনে বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটি পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বৈঠকে বসছে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার হল কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।