ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
কমিশনার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। কেন্দ্র পরিশর্দনে নির্বাচন কমিশনার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক।
নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছে বিএনপি। কিভাবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার বিস্তারিত জানিয়ে দলটির নেতারা হাইকমিশনারকে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। তাদের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। এ আন্দোলন ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে তারা জানান।
নির্বাচন কমিশনার নিয়োগে বৃহস্পতিবার ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাকে যুগান্তকারী বলে বর্ণনা করা হচ্ছে। এতদিন প্রধানমন্ত্রীর দফতর ঠিক করত, কারা নির্বাচন কমিশনার আর কে প্রধান নির্বাচন কমিশনার হবেন। এখন থেকে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলনেতার কমিটি ওই সিদ্ধান্ত নেবে।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দলগুলোর উদ্দেশ্যে বলেছেন, আপনাদের মধ্যে যদি মত-পার্থক্য থাকে, সেটা আপনারা নিরসন করার চেষ্টা করুন। নির্বাচন কমিশন মুরুব্বিয়ানা করতে পারবে না।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ড. বিনয় জর্জ। আজ রবিবার সকালে সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সবকিছু স্বাভাবিক থাকলে আগামী জুনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. গোলাম সারোয়ার মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।