রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আরো ৪৪ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কর
বরিশালের গৌরনদীর মাহিলাড়া বাসস্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর এবং যুবলীগ নেতাকর্মীদের পিটিয়ে আহত করার মামলায় বিএনপির ২ নেতাকর্মীকে সন্দেহজনকভাবে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তাকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
নরসিংদীতে ট্রেনে তল্লাশি চালিয়ে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ ৬০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
কৃষি উন্নয়নের অগ্রযাত্রায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৫ শতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০২৩-২০২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
জামায়াতে ইসলামী বাংলাদেশকে কোনোভাবেই কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে যারা সমাবেশ করতে চেয়ে ডিএমপিতে চিঠি দিয়েছিল তাদেরকে রাস্তা বাদে যেকোনো মাঠে সমাবেশ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হাজিপুর গ্রামে উজালা আক্তার (৩০) নামে এক গার্মেন্টস কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী শিবলু ভুইয়া (৩৬) ও শাশুড়ি আনোয়ারা বেগমকে (৫৫) আটক করেছে পুলিশ।
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে পুনরায় সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। "দ্বাদশ সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা" শিরোনামে এই সংলাপে বিভিন্ন গণমাধ্যমের ৩৮ জন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়।