৯-১৮ অক্টোবর ৫ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোডমার্চ কর্মসূচি শেষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
কর
সিটি ব্যাংক লিমিটেড ‘ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। তবে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদে কতজন নিয়োগ দেবে তা উল্লেখ করেনি ব্যাংকটি।
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন সার্ডি এলাকায় নূরুল ইসলাম নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নূরুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজারে ‘প্যাকার/লোডার’ পদে ৩০ জনকে নিয়োগ করা হবে। আগ্রহীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে রাশিয়া।
আগামী ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি।সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে যুগপৎভাবে এই কর্মসূচি পালিত হবে।
কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ পৌঁছাবে আজ দুপুরের দিকে। মিরসরাইয়ের পথসভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সমবেত হতে শুরু করেছ।
বাংলাদেশ ক্রিকেট দল এখন ধর্মশালায়। হিমাচল প্রদেশের শহর ধর্মশালায় টাইগাররা দু’টি ম্যাচ খেলবে। ৭ অক্টোবর প্রথম ম্যাচ আফগানিস্তান এবং ১০ অক্টোবর দ্বিতীয় ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। মূল মঞ্চে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচ দু’টি খেলে পরশু ধর্মশালায় পা রাখেন টাইগাররা।
দুদকের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি কোনো অপরাধ করিনি। তাই শঙ্কিত নই।’
গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ শুরু করেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির এক দফা দাবিতে এ রোডমার্চ করছে বিএনপি।