যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘এরিয়া ম্যানেজার’ পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
কর
তামাক ক্রয়ের উপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাক চাষীদের জন্য সরকারী কৃষি ঋণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষী সুরক্ষা কমিটি।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ‘কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ জুন।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে আন্দোলনকারীদের ৯ জনকে আটক করা হয়েছে বলে দাবি চাকরিপ্রত্যাশীদের। শনিবার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার কলারোয়ায় প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী (২০) নামে এক যুবক। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ। শুক্রবার নতুন ইনিংস শুরু হয়েছে ডান হাতি এই পেসারের। ঢাকাতে পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। টাইগার এই পেসারের বিয়ের খবর নিশ্চিত করেছেন তার বাবা মো. ফারুক আহাম্মেদ।
দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১০৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশের সব কর্মকর্তা-কর্মচারীদের ট্যাক্স রিটার্নসহ তাদের 'সম্পদ ও দায়'-এর বিবরণী দাখিল করার বিধান রেখে উত্থাপিত হয়েছে নতুন আয়কর আইন-২০২৩।
আগামী মাসে (জুলাইতে) বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি গতকাল (শুক্রবার) কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশিঙ্কোর সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে থাকা পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে ৩৫ শতাংশ। চলতি ২০২৩-’২৪ অর্থবছর থেকেই কার্যকর হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো।